hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৮

প্রশ্ন-৬৫: মহিলারা বাড়িতে ইমামের পেছনে কীভাবে তারাবীহ নামায পড়াবেন? পর্দার আড়ালে না সামনাসামনি?

মহিলারা বাড়িতে ইমামের পেছনে তারাবীহ নামায পড়ে। তখন ইমাম কীভাবে নামায পড়াবেন? পর্দার আড়ালে না সামনাসামনি?

উত্তর: পুরুষ ইমাম যদি একা এক ঘরে দাঁড়ান তাহলে তার সাথে কয়েকজন পুরুষ দাঁড়াতে হবে। ছোট হোক অথবা বড়। ইমাম একা এক ঘরে, মুক্তাদিরা ভিন্ন ঘরে - এটা মাকরুহ। আর একই ঘরে হলে পর্দা দিয়ে আড়াল করতে হবে। মেয়েদের থেকে ছেলেদের পর্দা রাখা উচিত, এটা উত্তম।