hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪৩

প্রশ্ন-২৪০: রুকু না পেয়ে সিজদায় ইমাম সাহেবকে পেলে ওই রাকআত কি পড়া হয়েছে বলে গণ্য হবে?

উত্তর: মুক্তাদি যদি ইমামের সাথে রুকু না পায় তাহলে ওই রাকআত হবে না। তবে সিজদা করতে হবে। সিজদার সোয়াব হবে। কিন্তু ওই রাকআতটা পুনরায় পড়তে হবে। ওই রাকআত পুরোটাই পড়তে হবে। অর্থাৎ আপনি রুকুতে ইমামকে পান নি। এসে দেখছেন ইমাম সিজদায় চলে গেছে। আপনি আল্লাহু আকবার' বলে তাকবীরে তাহরীমা বলে সিজদায় চলে যাবেন। পরে ওই রাকআতটা সিজদাসহই পড়বেন। আপনি রাকআত পান নি। পুরো রাকআত পড়তে হবে। তবে আপনি রাকআতের সিজদার সোয়াব পেয়েছেন। এই সিজদায় অংশ না নিয়ে দাঁড়িয়ে থাকলে গোনাহ হবে। মাকরুহের গোনাহ হবে।

প্রশ্ন-২৪০: জোহরের প্রথম চার রাকআত সুন্নাত যদি পড়ার সুযোগ না থাকে, তার আগেই জামাআত দাঁড়িয়ে যায়, তাহলে ফরয নামায শেষ করে আগে কোন সুন্নাত পড়তে হবে? ফরযের আগের চার রাকআত নাকি পরের দুই রাকআত?

উত্তর: জোহরের সুন্নাত পড়া সুন্নাত। রাসূলুল্লাহ (ﷺ) পড়েছেন। হাদীসে এসেছে। চার রাকআত সুন্নাত যদি পড়তে না পারেন, ফরয নামাযের পর প্রথমে দুই রাকআত। সুন্নাত পড়ে নিবেন। এরপরে চার রাকআত আগের সুন্নাতের কাজা পড়ে নেবেন। উল্টো পড়লেও কোনো দোষ নেই।