hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৮

প্রশ্ন-২৩৫: আমরা প্রায় সবাই অন্যের অবজ্ঞা করি। উপহাস করি। এটা থেকে বেঁচে থাকা যায় কীভাবে?

উত্তর: মানুষের ব্যাপারে শ্রদ্ধাবোধ জাগ্রত রাখতে হবে। এটা কীভাবে করবেন? মনে করেন একটা লোক ফালতু কথা বলছে অথবা পোশাক খুব নোংরা। আপনার মনে অবজ্ঞা জন্মাচ্ছে। আপনি ভাববেন, কেয়ামতের দিন ওই লোকটা হয়ত আমার থেকে আল্লাহর বেশি প্রিয় হবে। কাজেই আমার অবজ্ঞা করার দরকার কী! আল্লাহ আমারটা কবুল করলেই হল। ওই লোকটার হয়ত অনেক নেক আমল আছে, আমার তা নেই। আমার নেক আমল হয়ত আল্লাহ কবুল করে নি। কাজেই লোকটার ব্যাপারে আমি খারাপ ধারণা রাখব না।