hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩০

প্রশ্ন-১২৭: কারো যদি কিছু স্বর্ণ থাকে এবং কিছু টাকা থাকে, উভয়কে একসাথে হিসাব করে যাকাত দেয়া হবে?

কারো যদি কিছু স্বর্ণ থাকে এবং কিছু টাকা থাকে, উভয়কে একসাথে হিসাব করে যাকাত দেয়া সহীহ হবে কি না জানতে চাই।

উত্তর: জি, যদি স্বর্ণের নিসাব হয়, টাকার নিসাব হয় তাহলে উভয়কে একসাথে হিসাব করে যাকাত দেবেন। অথবা মনে করেন সোনা আছে পাঁচ ভরি আবার টাকা আছে দুলাখ, দুটোকে একসাথে মিলিয়ে নিসাব পূর্ণ করবেন। এটাই সঠিক এবং নিরাপদ মত। প্রত্যেক বিষয় আলাদা করারও একটা মত আছে। তবে সহীহ কথা হল আপনার কিছু সোনা, কিছু টাকা থাকলে একসাথে মিলিয়ে নিসাব হয়ে গেলে আপনি যাকাত দিয়ে দেবেন।