hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

প্রশ্ন-১৪: যাকাত আদায় করার মতো নগদ টাকা নেই। আগামী এক বছরে অল্প অল্প করে যাকাত আদায় আমার জন্য বৈধ হবে কি না?

আমার নয় ভরি স্বর্ণ আছে, কিন্তু যাকাত আদায় করার মতো নগদ টাকা নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী এক বছরে অল্প অল্প করে যাকাত আদায় করব। এটা আমার জন্য বৈধ হবে কি না জানতে চাই।

উত্তর: যাকাত অগ্রিম দেয়া যায় আবার বাকিতেও দেয়া যায়। এখন আমার যাকাত ফরয হয়েছে কিন্তু দেয়ার মতো নগদ টাকা নেই, আমি কিছুদিন পরে দিলে আদায় হয়ে যাবে। এই দেরির জন্য ইনশাআল্লাহ কোনো গোনাহ হবে না। তবে যত দ্রুত সম্ভব আল্লাহর ঋণটা পরিশোধ করা উচিত।