hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৭

প্রশ্ন-১৯৪: শরীর থেকে রক্ত, পুঁজ ইত্যাদি বের হলে রোযা ভাঙবে কি না?

উত্তর: আসলে সিয়াম বা রোযা ভঙ্গ হয় পানাহারের কারণে। পানাহার জাতীয় কর্ম এবং স্বামী-স্ত্রীর সম্পর্কের মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়। শরীর থেকে কিছু বেরোলে সিয়াম ভঙ্গ হবে এটা মূল নিয়ম নয়। রাসূলুল্লাহর (ﷺ) নিজে সিয়ামরত অবস্থায় শরীর কেটে রক্ত বের করেছেন। এটা বুখারিসহ অন্যান্য হাদীসের গ্রন্থে এসেছে।

اختكم التي صلى الله علي وسلم وهو صائم

রাসূলুল্লাহ (ﷺ) সিয়াম পালনরত অবস্থায় অস্ত্রের মাধ্যমে শরীর ছিদ্র করে রক্ত বের করেছেন। (সহীহ বুখারি-১৯৩৯; আবু দাউদ-২৩৭২; তিরমিযি-৭৭৬।) কাজেই রক্ত, পুঁজ বা এই জাতীয় কিছু শরীর দিয়ে বের হলে সিয়াম ভঙ্গ হবে এমন ধারণা মোটেও ঠিক নয়। রক্ত বের হলে, রক্ত দিলে রোযা ভাঙবে না।