hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০২

প্রশ্ন-৪০৬: ফরয নামায পড়ে বসে থাকা, বিলম্ব করা মাকরুহ?

আপনি এক আলোচনায় বলেছিলেন, যে ফরয নামাযের পরে সুন্নাত নামায আছে, সেই ফরয নামায পড়ে বসে থাকা বিলম্ব করা মাকরুহ। অথচ হাদীসে জানা যায়, রাসূলুল্লাহ (ﷺ) ফরয নামাযের বিভিন্ন দুআ পড়তেন। তাহলে তো রাসূলুল্লাহ (ﷺ) এর নামায মাকরুহ হয়ে গেল।

উত্তর: যারা হানাফি মাযহাবের চর্চা করেন, তাদের জন্য বলছি, যে নামাযের পরে সুন্নাত আছে সেই নামাযের পর 'আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম' এই পরিমাণ বসা ছাড়া এর থেকে বেশি বসা মাকরুহ। এ জন্য হানাফি মাযহাবের ফকীহগণ বলেন, যত প্রকার তাসবীহ আছে, সব সুন্নাতের পর পড়তে হয়। আর হানফি মাযহাবের মূল কিতাবে বোঝা যায়, ইমাম নামাযের জায়গায় থাকলে মাকরুহ হবে। ইমামকে সরতেই হবে। মুসল্লিরা যদি দু’পাঁচ মিনিট তাসবীহ পড়ে তাহলে সমস্যা নেই। আর হাম্বলিসহ অন্যান্য মাযহাবে বলা হয়, সকল নামাযে তাসবীহ তাহলীল করে সুন্নাত পড়বে কোনো সমস্যা নেই। তারা বলেন, 'আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম’- এই পরিমাণ বসার পর ইমামের ঘুরে বসাটা জরুরি। এরপরে সোজা বসে থাকলে বিদআত হবে। এ ব্যাপারে অবশ্য সব মাযহাবই একমত। আর বাকি বিষয়গুলো আমার রাহে বেলায়াতে’ দলিলসহ পাবেন। মুনাজাত ও নামায বইতেও আছে।