hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৭

প্রশ্ন-১৫৪: ব্যবহার করি আবার ভাড়াও দিই। এরকম মাইক্রোর উপর যাকাত আসবে?

আমাদের একটা মাইক্রো আছে। এটা আমরা নিজেরা ব্যবহার করি আবার ভাড়াও দিই। এই মাইক্রোর উপর যাকাত আসবে কি না জানতে চাই।

উত্তর: মাইক্রোর মূল্যের উপর যাকাত আসবে না। আপনি যেটা নিজের প্রয়োজনে ব্যবহার করেন এটার মূল্যের উপর যাকাত হয় না। তবে ভাড়া থেকে যে টাকাটা আসে, এটা বছর শেষে আপনার অন্যান্য সঞ্চিত টাকার সাথে মিশিয়ে যাকাত দিতে হবে।