hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২৪

প্রশ্ন-৩২৬: জোহর, আসর এবং ইশার পূর্বে যে সুন্নাত আছে, এগুলো দুই দুই রাকআত? নাকি একবারে চার রাকআত পড়তে হবে?

জোহর, আসর এবং ইশার পূর্বে যে চার রাকআত সুন্নাত আছে, এগুলো দুইদুই রাকআত করে পড়া যাবে কি না? নাকি একবারে চার রাকআত পড়তে হবে?

উত্তর: রাসূলুল্লাহ (ﷺ) থেকে খুব স্পষ্ট সহীহ হাদীস আছে। শাইখ নাসীরুদ্দীন আলবানি এবং অন্যান্য মুহাদ্দিসগণ হাদীসটা এনেছেন: রাসূলুল্লাহ (ﷺ) জোহরের আগের এবং আসরের আগের চার রাকআত সুন্নাত নামায একবারে পড়তেন। অর্থাৎ এক সালামে পড়তেন। এভাবেই পড়া সুন্নাতসম্মত এবং উত্তম। তবে দুই রাকআত করে পড়লেও ইনশাআল্লাহ হয়ে যাবে। (সহীহ বুখারি-৫০৯০; মুসলিম-১৪৬৬; আবু দাউদ-২০৪৭; নাসায়ি-৩২৩০; ইবন মাযাহ-১৮৫৮)