hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১০

প্রশ্ন-৩১২: বিতর নামায কি এক রাকআত পড়া যাবে?

উত্তর: রাসূলুল্লাহ (ﷺ) কখনো এক রাকআত বিতর নামায পড়েন নি। তিন রাকআত, পাঁচ রাকআত, সাত রাকআত পড়েছেন। হাদীসে সবচে' বেশি এসেছে দুই রাকআত পড়ে সালাম ফিরিয়ে আবার নতুন এক রাকআতের নিয়ত করে এক রাকআত পড়া। এই এক রাকআতে প্রথমে সূরা ফাতিহা পড়ে সাথে একটা সূরা মিলিয়ে তাকবীর দিয়ে দুআ কুনুত পড়া। এই রকম হলে তিন রাকআত হল, কিন্তু আলাদা। এটা হাদীসে এসেছে। এভাবে কেউ যদি পড়ে, সমস্যা নেই। এরপরেও একটা সহীহ হাদীস, নাসায়িসহ অন্যান্য কিতাবে আছে। বিতর পড়া জরুরি। যে পাঁচ রাকআত পড়তে চায়, পড়বে। যে তিন রাকআত পড়তে চায়, পড়বে। কেউ এক রাকআত পড়তে চাইলে পড়বে। এ জন্য আলেমরা এক রাকআতকে জায়েয বলেছেন। তবে সাধারণ মানুষের জায়েয নাজায়েযের পঁাচে না পড়ে, যেটা আমরা করি, শরীআতে আছে, এটাই আমাদের করা উচিত। ইবাদত বাড়ানোর চেষ্টা করেন। কমানোর চেষ্টা না করা উচিত।