hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২১

প্রশ্ন-১১৮: আমার দু'বছরের বাচ্চা আছে। তাকে পরিপূর্ণভাবে দুধ পান করানোর জন্য কি আমি রোযা ভাঙতে পারব?

উত্তর: শিশু যখন ছোট থাকে, অন্য খাবার খেতে পারে না, প্রথম ছ'মাস, এর ভেতরে মা যদি মনে করেন রোযা রাখলে দুধ কম পড়বে, উনি রোযা ভেঙে পরে কাযা করবেন। কিন্তু আপনার সন্তানের বয়স দুই বছর, প্রায় দেড় বছর যাবত সে অন্যান্য খাবার খাচ্ছে। দুধ এখন তার জন্য নফল, অপশনাল। এক্ষেত্রে মা রোযা ভাঙবেন না। রোযা রাখবেন।