hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬৯

প্রশ্ন-২৬৬: জিন দিয়ে কোনো মানুষকে নষ্ট করা যায় কি না?

আমরা অনেক সময় বলে থাকি, অমুককে কোনো মানুষ জিন দিয়ে নষ্ট করেছে। প্রশ্ন হল জিন দিয়ে কোনো মানুষকে নষ্ট করা যায় কি না।

উত্তর: প্রথমত, এটা অধিকাংশ ক্ষেত্রে ভুয়া কথা। এদেশের একটা প্রথা হল, কোনো অসুবিধা হলেই আমরা বলি, জিন দিয়ে নষ্ট করা হয়েছে। মানুষ ইচ্ছা করলেই জিন দিয়ে কিছু করতে পারে না। আর জিনও আমাদের কিছু করতে পারে না। আমার রাহে বেলায়াতে’ পাবেন, মানুষের প্রচণ্ড ভয়, আতঙ্ক, লোভ, ইত্যাদি বিশেষ পরস্থিতিতে জিনেরা চাইলে আমাদের মনের উপর তাসির করতে পারে।