hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭৮

প্রশ্ন-২৭৬: একজন বলল, গান শোনা এটা কুরআন হাদীসে কোথাও নেই গান শোনা যাবে না। এটা কতটুকু সঠিক?

একজন মাগরিবের নামায পড়ে এসে গান শুনতে লাগল। তাই দেখে আরেকজন বলল, গান শোনা এটা কুরআন হাদীসে কোথাও নেই গান শোনা যাবে না। এটা কতটুকু সঠিক?

উত্তর: অন্তত মাগরিবের নামায পড়েছে, এটা ভালো। অর্থাৎ বেনামাযি গান শোনাঅলার চেয়ে নামাযি গান শোনাঅলা ভালো। কারণ, নামায না পড়লে তো ঈমানই থাকে না। নামায তরক করা অনেক কঠিন গোনাহ। গান শোনাও গোনাহ, কবীরা গোনাহের অন্তর্ভূক্ত, তবে নামায তরক করার মতো বড় না। কুরআনে গানের ব্যাপারে স্পষ্ট কিছু নেই। বিভিন্ন তাফসীর আছে। তবে সহীহ বুখারির হাদীসে স্পষ্ট, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আখেরি যামানায় কিছু মানুষ মদ এবং বাদ্যযন্ত্র হালাল করে নেবে। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন।