hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৯

প্রশ্ন-১৪৬: দাড়ি একমুষ্ঠির কম থাকলে সে নাকি কাফের- কুরআন-হাদীসের আলোকে এটার ব্যাখ্যা দিবেন।

উত্তর: একমুষ্ঠি বলতে রাসূলুল্লাহ (ﷺ) দাড়ি বড় রাখতে বলেছেন। বর সীমা তিনি দেন নি। যত বড় হয় তত বড় রাখার একটা মত আছে। আরেকটা হল অন্তত একমুষ্ঠি রাখা। দাড়ি চেঁছে ফেলা হারাম। চাঁছলে কেউ কাফের হবে না। যদি কিছু রাখেন, অন্তত হারাম থেকে বেঁচে গেলেন। সুন্নাত পূর্ণ পালন হবে একমুষ্ঠি রাখলে। তবে এক্ষেত্রে আমরা বাড়াবাড়ি না করি। অর্থাৎ যিনি কিছু রেখেছেন তার কিছু রাখার মূল্যায়ন করতে হবে। অনেকের জন্য বড় রাখা কঠিন হয়ে যায়। তবে বড় না রাখলে। পূর্ণ সুন্নাত আদায় হবে না, এটা হাদীসের আলোকে আমাদের মানতে হবে।