hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৪

প্রশ্ন-১৯১: সাহরি খাওয়া কোন সময় শেষ করতে হবে?

উত্তরঃ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন

وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر

সুবহে সাদিকের সাদা সুতা সুবহি কাযিবের কালো সুতার ভেতর থেকে যখন প্রকাশ পেয়ে যায় তখনই তোমরা পানাহার বন্ধ করে দাও। আর সুবহে সাদিক প্রকাশের সাথে সাথে ফজরের ওয়াক্ত হয়। কাজেই ফজরের আযানের সাথে সাথেই আমাদের পানাহার বন্ধ করতে হবে। পানাহার চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুবহে সাদিক প্রকাশ পেয়েছে, পানাহার বন্ধ করে দিতে হবে। আর সাধারণভাবে মুআজ্জিনরা রমাযান মাসে সুবহে সাদিকের শুরুতেই আযান দেন। আগে দেন না। পরেও দেন না। এ জন্য সবচে' বড় বিষয়, সুবহে সাদিক হয়েছে কি না, হয় ঘড়ি দেখে অথবা ক্যালেন্ডার দেখে বা আযানের মাধ্যেমে নিশ্চিত হলে এরপরে আর খাওয়া যাবে না। খাওয়া বন্ধ করে দিতে হবে। এমন যদি হয়, বাচ্ছেন, আযান শুরু হয়ে গেছে, সাথে সাথে খাবারের পাত্র রেখে দিতে হবে। খাবার আর মুখে নেয়া যাবে না। এই অবস্থায় যদি খাওয়া হয় তাহলে এটা সুবহে সাদিকের পরে খাওয়া হিসেবে গণ্য হবে এবং এটা রোযা নষ্ট করে দেবে। ২৩ সূরা বাকারাহ-১৮৭