hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪১

প্রশ্ন-২৩৮: আমি একটা হারাম কাজ করে ফেলেছি কিন্তু শিরক করি নি। আমার এই গোনাহ ক্ষমা হবে কি না?

উত্তর: প্রথম কথা হল, শিরকও ক্ষমা হবে তাওবা করলে। তাওবা মানে আস্তাগফিরুল্লাহ বলা না। তাওবা মানে, আল্লাহ আমি আর কোনোদিন এই শিরক করব না। তুমি মাফ করে দাও। তাহলে শিরকও ক্ষমা হবে। বিষয়টা ভালো করে বোঝেন, কোনো গোনাহ হওয়ার পর আর কোনো দিন করব না, এই মর্মে প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে মাফ চাইলে সব গোনাহ মাফ হয়। শিরকের গোনাহ বিনা তাওবায় ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য গোনাহ, বান্দার হক ব্যতীত, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। হারাম কাজ তাওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তাওবা না করলে অন্য কোনো নেক আমলের দ্বারা ক্ষমা করতে পারেন। অথবা কারো সুপারিশ কিংবা নিজের দয়ায় আল্লাহ ক্ষমা করতে পারেন। আর না হলে এর শাস্তি পাওয়ার পর আল্লাহ জান্নাত দেবেন। তাই, তাওবা করলে সব পাপই মাফ হয়।