hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩১

প্রশ্ন: নামাযের ভেতর প্রথম বৈঠকে বসার সময় ডান পা কীভাবে রাখব।

উত্তর: প্রথম বৈঠকে সবাই যেভাবে বসে, ওভাবেই বসতে হবে। এ ব্যাপারে কোনো মতভেদ নেই। অর্থাৎ, ডান পা খাড়া থাকবে, আঙুলগুলো সম্ভব হলে কেবলামুখি হবে, বাম পা বিছিয়ে তার উপর বসবেন। শেষ বৈঠকে বসার সময় দ্বিতীয় আরেকটা পদ্ধতি সহীহ হাদীসে আছে। ডান পা খাড়া-ই থাকবে, আঙুলগুলো কেবলামুখি হবে, বাম পাটা ডান পায়ের নিচে দিয়ে বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ নিতম্বের উপরে বসা। যেটা আমাদের মেয়েরা বসে বলে আপনারা জানেন। এটা মেয়েরা নয়, রাসূলুল্লাহ (ﷺ) বসতেন, সহীহ হাদীসে এসেছে। সমন্বয়ে আলেমদের মতভেদ আছে। কেউ বলেছেন, বিশেষ দরকারে এভাবে বসতে হবে। কেউ বলেছেন, এটাই সুন্নাত। দুই রকমই বসা যায়।