hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩০

প্রশ্ন-৩৩১: ইকামতের জবাব দেয়া কি সুন্নাতি? কাদ কামাতিস সালাহ’ বলার সময় কী জবাব দেব?

উত্তর: ইকামতের জবাব দেয়া আযানের জবাব দেয়ার মতোই। হাদীসে এটাকেও আযান বলা হয়েছে। জবাব দেয়া মুস্তাহাব, এটা ভালো। কাদ কামাতিস সালাহ’ বলার সময়, একটা দুর্বল হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন।

أقامها الله وأدامها

(আকামাহাল্লাহু ওয়া আদামাহা)

অর্থ, আল্লাহ সালাতকে প্রতিষ্ঠিত রাখুন, স্থায়ী রাখুন। (৩২ সুনান আবু দাউদ-৫২৮)