hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

প্রশ্ন-২৯: শর্ট জামা পরে নামায আদায় করলে নামায হবে কি না?

উত্তর: শর্ট জামা বলা হয় হাতা শর্ট অথবা ঝুলের দিক থেকে শর্ট। সালাতের মূল বিষয় হল, হাটুর নিচে থেকে শুরু করে নাভি পর্যন্ত ঢেকে রাখা ফরয। এবং দুই কাঁধসহ উপর অংশ ঢেকে রাখা ওয়াজিব অথবা সুন্নাতে মুআক্কাদাহ। কাঁধ যদি ঢাকা থাকে আর কনুই খোলা থাকে তাহলে সালাতের কোনো ক্ষতি নেই। তবে বড় হাতা গুটিয়ে রাখা নামাযের জন্য বেয়াদবি, এটা করবেন না। শর্ট হাতার জামা বা গেঞ্জিতে সালাত সহীহ হবে কোনো অসুবিধা নেই।