hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২৯

প্রশ্ন-৩৩০: অনৈতিক সম্পর্ক থেকে বেঁচে থাকতে কোনো আমলের কথা বলুন।

আমার বন্ধু এক মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। কিছুতেই ফিরে আসতে পারছে না। এমন কোনো আমলের কথা বলুন, যার দ্বারা সে এই গোনাহ থেকে বেঁচে থাকতে পারে।

উত্তর: এই পরিবেশটাকে কঠিনভাবে ত্যাগ করতে হবে। অর্থাৎ, এই মেয়ে যেখানে আছে, যে এলাকায় আছে, যে গ্রামে আছে, সেখান থেকে যে কোনো মূল্যে তাকে দূরে চলে যেতে হবে। সম্ভব হলে স্থায়ীভাবে দূরে কোনো মেস নিয়ে অথবা দূরের কোনো কলেজে ভর্তি হতে হবে। যেভাবেই হোক এই পরিবেশ তাকে ত্যাগ করতে হবে।

দ্বিতীয়ত কিছুদিনের জন্য কোনো ভালো পরিবেশে থাকতে হবে। চিল্লায় চলে যাক। তৃতীয়ত, স্থায়ীভাবে নেককার মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আর আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আমরাও দুআ করি, আল্লাহ তাআলা সবাইকে পাপ থেকে হেফাজত করুন।