hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭০

প্রশ্ন-৩৭২: হাদীস অনুযায়ী আমাদের ঘাড়ে দুইজন ফেরেশতা এবং দুইজন জিন থাকে?

উত্তর: না। হাদীসে এ রকম কিছু নেই। সাথী থাকে। সাথী ঘাড়ে থাকে, এমন না। আর ফেরেশতারা যারা লেখে, তারা থাকে ঘাড়ে, ডানে আর বামে।

প্রশ্ন-৩৭৩: অনেকে বলে, রাসূলুল্লাহর (ﷺ) সন্তুষ্টির জন্য আমরা কাজ করি। কথাটা কি ঠিক?

উত্তর: সন্তুষ্টির জন্য কাজ করা হল ইবাদত। আর ইবাদত করতে হয় আল্লাহর। রাসূলুল্লাহ (স) এর অনুসরণের দ্বারা আল্লাহর সাথে সাথে রাসূলুল্লাহ (ﷺ) খুশি হন। বটে, কিন্তু আমাদের কাজের উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি।