hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯৩

প্রশ্ন-৩৯৭: যেদিন জন্ম হয়েছে সেদিন চুল-নখ ইত্যাদি কাটা যাবে কি না?

উত্তর: বেশি বেশি করে কাটবেন। যেদিন জন্ম ওইদিন কাটবেন। কারণ, আমাদের দেশে কুসংস্কার আছে, জন্মদিনে নখ-চুল কাটলে ক্ষতি হয়। আরবিতে একে বলে তিয়ারা।

الطيره شرك

অশুভ, অমঙ্গল, অযাত্রা বিশ্বাস করা শিরক। যখনই এই শিরকি চিন্তা মনে আসবে তাড়াতাড়ি নাপিতের কাছে বসে যাবেন। আমার নানি ছোটবেলায় বলতেন, এই, জন্মদিনে কাটতে হয় না। তখন তাড়াতাড়ি করে কাটতাম। যদি ভুলে যাই কাটার কথা, তাহলে তো শিরক হয়ে যাবে।