hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩৮

প্রশ্ন-৩৩৮: ব্যবসার অনাদায়ী টাকার যাকাত দিতে হবে কি না?

আমি ব্যবসা করি, আমার অনেক টাকা চার পাঁচ বছর পর্যন্ত মার্কেটে পড়ে আছে। এই অনাদায়ী টাকার যাকাত দিতে হবে কি না?

উত্তর: যেগুলো পাওয়ার আশা আছে, যাকাত দিয়ে যেতে হবে। যেগুলো পাওয়ার আশা নেই, সেগুলোর যাকাত দিতে হবে না। তবে যে বছর পাবেন, ওই বছর পুরো বছরের যাকাত দিতে হবে। যে কয় বছর আপনি মালিক ছিলেন।