hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২০

প্রশ্ন-১১৭: আমার প্রাইভেট কারের উপর কি যাকাত দিতে হবে?

উত্তর: নিজের ব্যবহারের কোনো কিছুর জন্যই যাকাত দিতে হবে না। যে কারটা বিক্রয়ের জন্য আছে ওটার পুরো মূল্যের উপর যাকাত দিতে হবে। আর যে কারটা আমি ব্যবহার করি তার কোনো যাকাত দিতে হবে না। এমন অন্যান্য বিষয়েরও একই বিধান। যে ঘরে থাকি সেটার যাকাত দিতে হবে না। কিন্তু ফ্ল্যাট কিনে রেখেছি, দাম উঠলে বিক্রয় করব, ওটার পুরো দামের যাকাত দিতে হবে।