hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮২

প্রশ্ন-২৮০: আসরের নামাযে শেষ বৈঠক করে উঠে দাঁড়িয়েছি, কী করতে হবে?

উত্তর: যে কোনো নামাযে শেষ বৈঠকে ভুলক্রমে দাঁড়ালে মনে পড়ার সাথে সাথে বসে যেতে হবে। এরপর সাহু সিজদা দিয়ে নামায শেষ করতে হবে। যদি পঞ্চম রাকআত পড়ে ফেলে, হানাফি মাযহাবের ফকীহগণ বলেছেন, পুরো নামায নফল হয়ে যাবে। সে ইচ্ছা করলে নামায ছেড়ে দিতে পারে বা ছয় অথবা পাঁচ রাকআত পড়ে নামায শেষ করে দিতে পারে। তবে নামাযের ফরয নষ্ট হয়ে গেছে। আবার পড়তে হবে।