hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০৯

প্রশ্ন-৪১৩: কারো নাম বিকৃত করলে সে যদি মনে কষ্ট না পায় তাহলে কি গোনাহ হবে?

উত্তর: বিকৃত দুই ধরনের। এমনিতে বিকৃত করাটাই ঠিক না। যেমন, করিম্যা, সেলিম্যা! এগুলো অনুচিত। বদ আখলাক। যাকে এভাবে ডাকা হয় সে যদি কষ্ট পায় অবশ্যই গোনাহ হবে। আরেক ধরনের বিকৃতি আছে। যেমন আব্দুর রহীমকে রহীম ডাকা। এর দ্বারা আল্লাহর সাথে বেয়াদবি হয়। সে তো রহীম না। আব্দুর রহীম (রহীমের বান্দা)। এগুলো অনেক সময় ঈমানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। যেমন আব্দুর রহমানকে রহমান ডাকা। আব্দুল গাফফারকে গাফফার ডাকা। এগুলো খুবই অনুচিত।