hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬০

প্রশ্ন-১৫৭: প্রভিডেন্ট ফান্ডের যে লাভ আসে, সেটা গ্রহণ করা যাবে? ওটা সুদের ভেতর পড়বে?

সরকারি কর্মচারিদের বেতন থেকে বাধ্যতামূলক ১০% কেটে নেয়া হয়। এতে যে লাভ আসে, সেটা গ্রহণ করা যাবে কি না? অর্থাৎ ওটা সুদের ভেতর পড়বে কি জানতে চাই।

উত্তর: এটা নতুন বিষয় হিসেবে আলেমদের ভিন্ন মত আছে। যেহেতু সুদ লেখা হয়, সুদ হারে দেয়া হয় এ জন্য অনেকেই এটাকে নাজায়েয বলেছেন। তবে বড় অংশের গবেষক আলেমদের মতে, এবং আমি নিজেও এটাকে গ্রহণযোগ্য মনে করি যে টাকাটা সরকার আমাকে বেতন হিসেবে দিচ্ছেই না, আমার সাথে সরকারের চুক্তি, ১০০ টাকা বেতনের ৯০ টাকা আমাকে দিবেন, ১০ টাকা কখনোই আমাকে কর্মদাতা দিবেন না। কর্মের শেষে ওই টাকাটা বাড়িয়ে আমাকে বেতন হিসেবে দিবেন। তাহলে যে বৃদ্ধিটা এখানে আসছে, এটা আমার টাকার বিনিময়ে নয়। আমার কর্মের বিনিময়ে। কর্মদাতার সাথে কর্মের চুক্তি হিসাবে। এই বাধ্যতামূলক কর্তনের ১০% এর উপরে যে লাভটা আসে এটা আশা করা যায় টাকার বিনিময়ে টাকার বৃদ্ধি নয় বরং কর্মের বিনিময়ে টাকা বৃদ্ধি। কাজেই এটা গ্রহণযোগ্য। তবে কেউ যদি এর সাথে নিজের টাকা যোগ করেন তাহলে বৈধ হবে না।