hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৯

প্রশ্ন-১৫৬: প্রভিডেন্ট ফান্ডে নিসাবেরও অতিরিক্ত টাকা জমা আছে। আবার আমার ঋণও আছে। আমার যাকাত আসবে?

আমি একজন সরকারি কর্মচারী। আমার প্রভিডেন্ট ফান্ডে নিসাবেরও অতিরিক্ত টাকা জমা আছে। আবার আমার ঋণও আছে। এই অবস্থায় আমার যাকাত আসবে কি না?

উত্তর: প্রভিডেন্ট ফান্ডের টাকার ক্ষেত্রে সরকারি নিয়ম হল, বেতন থেকে সরকার বাধ্যতামূলকভাবে ১০% কেটে নেন। সরকার কখনোই এই টাকার মালিকানা দেন না। এমনকি আমি ঋণ নিলে ঋণ নিতে পারি। মালিক হতে পারি না। আবার ব্যাক করতে হয়। এ জন্য এই টাকার যাকাত দিতে হবে না। কারণ, ওটার মালিকানাই আমি পাই নি। ওটা সরকারের হাতে আছে। অবসরের সময় ওই টাকাট সরকার আমাকে একবারে দেবেন। আবার অন্য নিয়মও আছে, ১০% এর পরেও কেউ ১৫% বা ২০% কাটান। এক্ষেত্রে এই টাকাটা আপনি মালিক হওয়ার পরে সঞ্চয় করছেন। ফলে এটার যাকাত আপনাকে দিতে হবে।