hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪৮

প্রশ্ন-২৪৫: আহলে হাদীসরা বলে, কাবলাল জুমআ, বা'দাল জুমআর নামায নাকি হাদীসে নেই। কতটুকু সঠিক?

উত্তর: এটা আহলে হাসীদের বলা উচিত না। এটা আহলে হাদীস বিরোধী কথা। আহলে হাদীসের লক্ষ্য যদি হয় মানুষকে নামায রোযা ত্যাগ করাননা- এটা খুবই দুঃখজনক। জুমআর আগে নামায পড়ার কথা হাদীসে আছে। যত পারো বেশি নামায পড়ার কথা আছে। সাহাবিরা চার রাকআত পড়তেন। নবীজি পড়তেন। কাজেই মানুষকে বলা যেতে পারে চার না, বেশি পড়। অথবা চারকে জরুরি মনে কোরো না। ‘কাবলাল জুমআ বলতে কিছু নেই'- এটা বলে যে মানুষকে ইবাদত মুক্ত করলেন এটা কোন হাদীসে আছে? বরং নবীজি (ﷺ) বলেছেন, মসজিদে যত পার নামায পড়। ইমাম আসা পর্যন্ত নামায পড়তে থাকো। বা'দালার জুমআর তো সহীহ হাদীস রয়েছে। তবে আমরা যে কাবলাল জুমআ বা বা'দাল জুমআ বলি, এই শব্দগুলো নবীজির যামানায় ছিল না। হাদীসে এসেছে, রাসূলুল্লাহর (ﷺ) জুমআর নামাযের আগে নামায পড়তেন। সাহাবিরা চার রাকআত নামায পড়তেন। বেশি কমও পড়তেন। আর জুমআর পরে রাসূলুল্লাহ (ﷺ) চার রাকআত পড়তেন, দু রাকআত পড়তেন। দুই রকম হাদীসই এসেছে।