hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬৩

প্রশ্ন-৩৬৫: ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও পোশাক বিতরণ করা জায়েয?

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও পোশাক বিতরণ করা জায়েয হবে কি না?

উত্তর: অসহায় গরিব মানুষকে সাহায্য করার জন্য লক্ষ্মী পূজা, কালী পূজা, গণেশ পূজা ছাড়া আর দিন নেই? ভালোবাসা দিবসেই করা লাগবে! নাকি ভালোবাস দিবসে আমাদের দেশে ঝড়-বন্যা হয়েছে, ওই দিন ত্রাণ দিতে হবে! সব দিনেই করবেন। একদিন করবেন কেন! আমাদের দরকার কী ওদের অন্ধ অনুকরণের।