hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

প্রশ্ন-৩৫: চিল্লা দেয়ার মানত করেছিলাম কিন্তু চিল্লা দিতে পারছি না। এখন আমার করণীয় কী?

আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, তখন চিল্লা দেয়ার মানত করেছিলাম। এখন আমি সুস্থ, কিন্তু চিল্লা দিতে পারছি না। এখন আমার করণীয় কী?

উত্তর: আল্লাহর কাছে কোনোকিছু নিয়ত করলে, কাজটা যদি শরীআতসম্মত হয়, সেটা পালন করতে হবে। আপনি আল্লাহর কাছে ওয়াদা করেছেন, পালন করতে হবে। কাজেই (চিল্লা এটা স্বাভাবিকভাবে শরীআতসম্মত কাজ) যদি আপনার শরীআতসম্মত অন্যকোনো বাধা না থাকে, স্ত্রী-পরিবারের দায়িত্ব না থাকে, তাদেরকে ঠিকমতো রেখে যেতে পারেন, তাহলে আপনি চেষ্টা করবেন অবশ্যই এই দায়িত্ব, যেটা আল্লাহর কাছে ওয়াদা করেছেন, এটা পালন করবেন। এটাই শরীআতের বিধান।