hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১২

প্রশ্ন-১০৯: আমি সাহরির সময় জাগতে না পারায় রোযা রাখি নি। এক্ষেত্রে আমার করণীয় কী?

উত্তর: আপনি কাজটা খুবই অন্যায় করেছেন। আমাদের ধারণা- সাহরি না খেলে রোযা হয়। এটা একেবারেই ভুল ধারণা। আবার তারাবীহ না পড়লে রোযা হয় না। এটাও ভুল কথা। সাহরি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ছওয়াবের কাজ। কেউ যদি মনে করে সাহরি না খেলে রোযা বেশি ভালো হয়, এটা পাপ। কিন্তু কোনো কারণে সাহরি খেতে পারেন নি, এর জন্য রোযার কোনো ক্ষতি নেই। আপনি যে কাজটা করেছেন, খুবই অন্যায় করেছেন। তাওবা করবেন। একটা রোযা আপনি কাযা করবেন। এর বেশি আর কিছু করা লাগবে না। তবে ভবিষ্যতে যেন আমরা এমন কিছু না করি।