hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৩

প্রশ্ন-২২০: চরমোনাই পীর ইসহাক সাহেবের লেখা বই ‘ভেদে মারেফত বা ইয়াদে খোদা’ বইয়ের বক্তব্য কি বিশ্বাস করা যায়?

চরমোনাই পীর ইসহাক সাহেবের লেখা বই ‘ভেদে মারেফত বা ইয়াদে খোদা’ আপনি কি পড়েছেন? বইয়ের বক্তব্য কি বিশ্বাস করা যায়?

উত্তর: পুরা বই আমি পড়ি নি। তবে ভেতর থেকে কয়েক জায়গা পড়েছি। খুবই আপত্তিকর কথা আছে। পীর সাহেবদের সাথে আমাদের কথা হয়েছে এটা নিয়ে। উনি একজন ভালো পীর সাহেব ছিলেন। চেষ্টা করেছেন। কিন্তু ইলমের দিক থেকে পরবর্তী পীর সাহেবদের যে পড়াশোনা আছে, অতটা পড়াশোনা তার ছিল না। আমরা আশা করি পরবর্তী পীররা এই বইগুলো প্রচার করবেন না বা এই জাতীয় কথা বলবেন না। আল্লাহ তাআলা তার নেক আমলগুলো কবুল করেন। তার ভুলভ্রান্তিগুলো মাফ করে দেন।