hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১৪

প্রশ্ন-৩১৬: টিভিতে খেলা বা খবর দেখলে কি ওযু ভেঙে যাবে?

উত্তর: ওযু ভাঙবে না। ওযু ভাঙার নির্ধারিত কিছু কারণ আছে। যেমন, মনে করেন, কেউ শূকরের মাংস খেলে ওযু ভাঙে না। কিন্তু ঘুমিয়ে গেলে ওযু ভাঙে। এখন কি বলবেন যে,শূকরের মাংস খাওয়ার চেয়ে ঘুম বেশি গোনাহ? গীবত করা অনেক কঠিন গোনাহ, কিন্তু গীবত করলে ওযু ভাঙে না। অনুরূপ খেলাধুলা দেখলে বা কোনো পাপের। জিনিস দেখলে ওযু ভাঙে না, কিন্তু গোনাহ হবে।