hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

প্রশ্ন-৩২: আমার স্ত্রীর নিসাব পরিমাণ স্বর্ণ আছে। আমি কি তার যাকাত দেব না আমার স্ত্রী প্রদান কবে?

উত্তর: সোনা যার যাকাত তার। এটা যদি আপনার সোনা হয়, স্ত্রীকে পরার জন্য উপহার দিয়েছেন, চাইলেই নিয়ে নিতে পারবেন। তাহলে আপনাকেই যাকাত দিতে হবে। আর যদি স্ত্রীকে দিয়ে দেন, স্ত্রীর ইচ্ছার বাইরে নিতে পারবেন না, স্ত্রী ইচ্ছা করলে বিক্রয় করতে পারবেন, তাহলে ওটার মালিক আপনার স্ত্রী (এবং এটাই স্বাভাবিক। যদি স্ত্রীকে দেয়ার পরে আবার নিয়ে নেন তাহলে আপনি জালিম) । এ ক্ষেত্রে স্ত্রীই যাকাত দেবেন। আপনি যদি দিয়ে দেন এটা আপনার পক্ষ থেকে স্ত্রীর জন্য হাদিয়া হবে। এটা ভালো কাজ। আপনি ছওয়াব পাবেন। কিন্তু ফরয আপনার স্ত্রীর উপর।