hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৭

প্রশ্ন-১৩৪: জুমআর নামায কত রাকআত?

উত্তর: জুমআর নামায দুই রাকআত আমরা জানি। রাসূলুল্লাহ (ﷺ) আগে কিছু সালাত পড়তেন। কয় রাকআত পড়তেন ক্লিয়ার নেই। সাহাবিরা কেউ চার রাকআত পড়তেন; বেশি পড়তেন কম পড়তেন। জুমআর পরে রাসূলুল্লাহর (ﷺ) দুই রাকআত অথবা চার রাকআত- দুই রকমই পড়তেন। দুটোই সহীহ। তবে রাসূলুল্লাহ (ﷺ) নফলগুলো, সুন্নাতগুলো ঘরে গিয়ে পড়তেন। এটাও সহীহ। আমরা ঘরে পড়তে পারি। কোনো কোনো সাহাবি মসজিদে পড়েছেন। ঘরে পড়া উত্তম, মসজিদে পড়া বৈধ।