hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪৯

প্রশ্ন-২৪৬: বাবামা যদি সন্তানের বিয়েতে সন্তুষ্ট না থাকে, এক্ষেত্রে সন্তানের করণীয় কী?

উত্তর: সন্তান বাবামার হক আদায় করবে। সূরা বানী ইসরাইলের ভেতর আল্লাহ পাক বলেছেন:

ربكم أعلم ما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان يؤابين فورا

তোমাদের মনে কী আছে আল্লাহ এটা ভালো জানেন। তোমরা যদি সৎ হও তাহলে আল্লাহ তাআলা নেককারদের গোনাহ মাফ করেন। আপনি প্রাণপনে মায়ের জন্য চেষ্টা করেন, বাবার জন্য চেষ্টা করেন। বাবাকে বোঝান। আল্লাহ তো জানছেন, আপনি অন্তর দিয়ে চেষ্টা করেছেন। কোনো অবহেলা করেন নি। এ জন্য টেনশন করবেন না। কারণ, মনে রাখতে হবে, কোনো বদদুআ আল্লাহ নিজে যাচাই না করে গ্রহণ করেন না। তবে সবসময় চেষ্টা করবেন পিতামাতার সন্তুষ্টির জন্য।

সূরা বানী ইসরাইল, আয়াত-২৫