hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৮

প্রশ্ন-১৭৫: আটরশীর একজন মুরীদ আমি নামায পড়ি বলে আমাকে ওহাবি বলে গালি দেয় এবং আমাকে নবীর দুশমন বলে।

আমাদের এলাকায় আটরশীর একজন মুরীদ আছে। আমি নামায পড়ি বলে সে আমাকে ওহাবি বলে গালি দেয় এবং তাকে নামাযের কথা বললে সে আমাকে নবীর দুশমন বলে।

উত্তর: এটা খুব সাধারণ জ্ঞানের ব্যাপার। রাসূলুল্লাহ (ﷺ) নামাযের কথা বলেছেন না বলেন নি? রাসূলুল্লাহ (ﷺ) মৃত্যুর আগের মুহূর্তে দাঁড়াতে পারেন নি, দুজন সাথীর কাঁধে ভর দিয়ে, পা হেঁচড়ে, মসজিদে কাতারে বসে সালাত আদায় করেছেন- তবুও জামাআতে নামায ত্যাগ করেন নি। ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ছ) । উমার রা.কে নামাযের ভেতর ছুরি মারা হয়েছে পেছন থেকে। তিনি রক্তাক্ত অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। এরপরে উঠেছেন, রক্ত গলগল করে বেরোচ্ছে, লোকেরা বলছে, হে আমীরুল মুমিনীন, ফজরের সালাত কি আদায় করবেন? সালাত আদায় করব না মানে! সালাত আদায় না করলে তো কেউ মুসলিমই থাকতে পারে না! এই যদি হয় সাহাবায়ে কেরাম, তাহলে কে নবীর দুশমন আমরা সহজে বুঝতে পারি। আসলে ভাই এত প্রশ্ন লাগে না। আমাদের মানদণ্ড হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ) । তিনি যেটা করেছেন, আমরা করব। তিনি যেটা বলেছেন, আমরা বলব। এর বাইরে যাব না। নিরাপদে থাকব।