hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮

প্রশ্ন-৪৪: একটা মসজিদে অবৈধ সংযোগের বিদ্যুৎ নেয়া হয়েছে। সেই মসজিদে আমি যদি নামায পড়ি আমার নামায হবে কি না?

উত্তর: প্রথম কথা হল, যিনি অবৈধ সংযোগ নিয়েছেন, যারা জানেন, সবাই পাপী হবেন। কিন্তু এর কারণে অন্যদের নামাযের কোনো ক্ষতি হবে না। নামায আপনি যে কোনো জায়গায় পড়ে নিলেই নামায হয়ে যাবে। তবে আপনি যেহেতু জেনেছেন, আমরা অনুরোধ করব, আপনি বিদ্যুতের টাকাটা দিয়ে বৈধ সংযোগ এনে দেন। আমরা সমালোচনা করতে অভ্যস্ত। কোনো ভালো কাজে ইনিশিয়েট করতে, পদক্ষেপ নিতে অনেক সময় অভ্যস্ত না। আপনি দয়া করে অন্যদেরকে বলে, সমালোচনা বা কটু কথা বলে মসজিদের জন্য একটা বৈধ সংযোগের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক জাযা খায়ের (উত্তম প্রতিদান) দিন।