hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

প্রশ্ন-০৩: এক্সিডেন্টে মারা গেলে শাহাদাতের মৃত্যু হয়? বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়?

আমার বাবা এক্সিডেন্টে মারা গেছেন। আমি শুনেছি যে, এক্সিডেন্টে মারা গেলে শাহাদাতের মৃত্যু হয়, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। এটা আমার জানা খুবই দরকার।

উত্তর: আপনি যেটা বলেছেন, অনেকটা সত্য। রাসূল (ﷺ) শহীদদের কথা বলেছেন যারা পানিতে ডুবে মারা যায়, কিছু চাপা পড়ে মারা যায় তারা শহীদ। অর্থাৎ আল্লাহ তো মুমিনের ভালো চান। যে মুমিন হঠাৎ করে দুর্ঘটনায় মারা গেল তার মৃত্যুটা দুঃখজনক, এর বিনিময়ে আল্লাহ তাকে শাহাদাত নসিব করেন। তো আপনার আব্বারও দুর্ঘটায় মৃত্যুর কারণে শাহাদাত নসিব হবে, যদি অন্য সমস্যা না থাকে। এবং তিনি শহীদের মর্যাদা ও সুবিধাগুলো পাবেন বলে আমরা আশা করি।