hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪১

প্রশ্ন-১৩৮: সুস্থ সক্ষম ব্যক্তি বসে নামায পড়লে সমস্যা আছে কি না?

উত্তর: ফরয সালাত দাঁড়িয়ে পড়া ফরয। যে ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারেন, অন্তত সালাত আদায় করার এই ২/৩ মিনিট সময় তিনি বসে ফরয সালাত আদায় করলে সালাত হবেই না। আর নফল সালাত বসে পড়লে হবে। তবে ছওয়াব কম হবে।