hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬৬

প্রশ্ন-৩৬৮ : ফজরের আযান হওয়ার পর ফজরের দুই রাকআত সুন্নাত ব্যতীত আর কোনো নামায পড়া যায় না- এটা কি সঠিক?

উত্তর: জি। এটা হাদীসে এসেছে। রাসূলুল্লাহর (ﷺ) বলেছেন, ফজরের আযান হলে আর কোনো সুন্নাত নফল নামায পড়া যাবে না। বেলা ওঠা পর্যন্ত রিল্যাক্স। এই সময়ে তাসবীহ, তাহলীল, জিকির করতে পারেন। অন্য কোনো সুন্নাত নফল নামায পড়া যাবে না। এটা রাসূলুল্লাহ (ছ) মুখেও বলেছেন, কাজেও দেখিয়েছেন। তবে এক্ষেত্রে তাৎক্ষণিক যে নামায জরুরি হয়- যেমন এই সময় তাওয়াফ করেছেন, দুই রাকআত তাওয়াফের নামায পড়বেন; অথবা ওই সময় ওযু করেছেন, দুই রাকআত ওযুর নামায পড়বেন- এই ধরনের নামাযগুলো পড়া যাবে কি না, এটা নিয়ে সাহাবাদের সময় থেকেই মতভেদ আছে। উমার রা, এই সময়ে ওই ধরনের নামাযগুলো পড়তেন না। রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন, নিষেধটাই বড়। আদেশটা আর দরকার নেই। আবার তাঁর ছেলে, আব্দুল্লাহ ইবন উমার রা. তিনি পড়তেন। নবীজি নিষেধও করেছেন আদেশও করেছেন। আদেশটা আমার ঘাড়ের উপর এসে পড়েছে, আমি পড়ব। এই। ছিল তাঁর যুক্তি। (সহীহ বুখারি-১০ ও ৬৪৮৪; আবু দাউদ-২৪৮১; নাসায়ি-৪৯৯৬)