hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১৫

প্রশ্ন-৩১৭: সাহরির সময় যদি রোযার নিয়ত না করা হয়, তাহলে কি রোযা হবে না?

উত্তর: রোযার নিয়ত রাত্রে করতে হয়। আপনি যখন রাত্রে ঘুমাতে যান, তখন আপনি নিয়তসহই ঘুমাতে যান যে, শেষরাতে উঠে সাহরি খেয়ে রোযা রাখব। এটাই হল নিয়ত। সাহরি যখন আপনি খাচ্ছেন, আমার মনে হয়, পাগল ছাড়া কেউ নিয়ত ব্যতীত সাহরি খায় না। আপনি সাহরিতে উঠেছেন অথচ রোযার নিয়্যত নেই, এটা বাচ্চাদের হতে পারে।