hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬২

প্রশ্ন-১৫৯: আমি লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি। প্রতি মাসেই আমাকে লোনের কিস্তি দিতে হচ্ছে। এই ফ্ল্যাটের যাকাত আসবে কি না?

উত্তর: আপনি যদি নিজে ব্যবহারের জন্য ফ্ল্যাট কিনে থাকেন তাহলে এই ফ্ল্যাটের মূল্যের উপরে কোনো যাকাত নেই। আর যদি ফ্ল্যাট কিনে থাকেন বিক্রয়ের জন্য, ভালো দাম পেলে বিক্রয় করে দেবেন, তাহলে এটা বাণিজ্যিক পণ্য হিসেবে গণ্য হবে, এটার মূল্যের উপর যাকাত দিতে হবে। আর আপনি লোনের কিস্তি শোধ করছেন, কোনো লোনের টাকা যাকাত থেকে বাদ যাবে না। যেমন আপনার ২০ লক্ষ টাকা আছে এবং ব্যাংকে ফ্ল্যাট বাবদ ১৫ লক্ষ ঋণ আছে। এই ঋণ কিন্তু আপনার ২০ লক্ষ থেকে বাদ যাবে না। এর দুটো কারণ। একটা হল, যে কোনো ব্যাংক ঋণের বিনিময়ে একটা মটগেজ থাকে। একটা সম্পদ থাকে। এটা ঋণ নয়। দ্বিতীয়তঃ ব্যাংক আপনার কাছ থেকে একবারে ১৫ লক্ষ চায় না। সে মাসে একটা ইনস্টলমেন্ট চায়। যদি আপনার ৩ ইনস্টলমেন্ট বাকি পড়ে যায় তাহলে যাকাতের হিসাবের সময় এই ২/৩ ইনস্টলমেন্ট ঋণ হিসাবে ধরতে পারেন। এছাড়া মূল ব্যাংকের যে পাওনা, এটা যাকাতের হিসাব থেকে বাদ যাবে না।