hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

প্রশ্ন-৭৮: আমি প্রাইভেট ব্যাংকে চাকরি করি। আমার প্রতিষ্ঠান সুদের সাথে জড়িত। আমার যে বেতন, এটা কি হল?

উত্তর: ব্যাংকে সুদ লেখা একটা কাজ। পাশাপাশি প্রশাসনিক অন্যান্য কাজ আছে। প্রশাসনিক কাজগুলো আশা করা যায় বৈধ। সুদ লেখা বা সুদের সাক্ষী হওয়া হারাম কাজ। আমরা আশা করি আপনার কিছু উপার্জন বৈধ, কিছু অবৈধ। আপনি মানুষের হক নষ্ট করার পাপ থেকে বেঁচে আছেন, আল্লাহর কাছে দুআ করেন কীভাবে আরো ভালো হালাল উপার্জনে যেতে পারেন। তবে আপনার উপার্জনের সাথে কিছু হারাম সংমিশ্রিত আছে।