hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯০

প্রশ্ন-১৮৭: মনে মনে রোযা ভেঙে ফেলার পর কিছু না খায়, তাহলে তার রোযা ভেঙে যাবে, না কি রোযা পূর্ণ হয়ে যাবে?

কোনো মানুষ যদি মনে মনে রোযা ভেঙে ফেলার অর্থাৎ ইফতার করার নিয়ত করে, কিছু না খায়, তাহলে তার রোযা ভেঙে যাবে, না কি রোযা পূর্ণ হয়ে যাবে?

উত্তর: মূলত ইফতার একটা কর্ম। মনের নিয়তের সাথে কর্মের সমন্বয়ে এই ইবাদতটা পূর্ণ হয়। কাজেই শুধু নিয়ত করেছেন, কর্ম করেন নি, এটাতে ইবাদত হয় না। এ জন্য কেউ কেউ মনে মনে নিয়ত করেছেন- আমি রোযা ভেঙে দিলাম- এটা যথেষ্ট নয়। তবে কখনো কখনো এমন হতে পারে, ইফতারের সময় হয়েছে, কিন্তু তিনি কোনোভাবে ইফতার করার সুযোগ পাচ্ছেন না, তার হাতের কাছে ইফতার করার কোনোই উপকরণ নেই; তিনি নিয়ত করবেন আমি আমার সিয়াম ভেঙে দিলাম। আমি ইফতার করলাম। এটাতে যা হয়, রাসূলুল্লাহ (ﷺ) এর যে নির্দেশনা, দ্রুত ইফতার করার নির্দেশনা, এটা পালনের জন্য একটা ধাপ আমাদের এগিয়ে যাওয়া হয়।