hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

প্রশ্ন-৫৩: আমি প্রতিবন্ধী। জামাআতে সালাত আদায় করতে পারি না। আমার জন্য সালাত আদায়ের উত্তম সময় কোনটি?

উত্তরঃ আল্লাহর ওলি হওয়া, আল্লাহর প্রেম পাওয়া মানুষের জন্য সবচে’ সহজ। কারণ এখানে কোনো যোগ্যতা লাগে না। কাজেই একজন প্রতিবন্ধী একজন সুস্থ মানুষের চেয়ে অনেক আগে আরো বেশি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারে। তিনি তার সাধ্যের ভেতরে আল্লাহর ইবাদত করবেন। মসজিদে যাওয়া তার জন্য যদি অসম্ভব হয়, তিনি প্রথম ওয়াক্তে সালাত আদায়ের চেষ্টা করবেন। রাসূল (ﷺ) বলেছেন:

أفضل الأعمال الصلاة في أول وقتها

প্রথম ওয়াক্তে সালাত আদায় করা উত্তম (সুনান আবু দাউদ-৪২৬) ।

তবে কোনো কোনো সালাত আদায়ের ক্ষেত্রে রাসূল (ﷺ) শেষ সময়ের কথা বলেছেন। যেমন ইশার সালাত। ইশার সালাত যদি সুযোগ থাকে একটু দেরি করে, রাতের এক তৃতীয়াংশ পার হওয়ার পরে, দ্বিতীয়-তৃতীয়াংশের শুরুতে, অর্থাৎ রাত দুঘণ্টা হয়ে গেলে পড়া- এটা তিনি মাঝে মাঝে পড়তেন এবং এটাকে উত্তম বলেছেন। বলেছেন, মানুষের কষ্ট না হলে এটাকে আমি ওয়াক্ত হিসেবে ঠিক করে দিতাম। এটা বাদে বাকি সালাতগুলো আপনি প্রথম ওয়াক্তে পড়বেন।