hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৮

প্রশ্ন-১০৫: রোযা রেখে কেউ যদি বদনাম করে তাহলে তার কী ধরনের গোনাহ হবে?

উত্তর: বদনাম বলতে গীবত। অনুপস্থিত ব্যক্তির বিষয়ে এমন কথা বলা, এমন অশালীন কটু মন্তব্য করা- যেটা সে জানলে কষ্ট পাবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, গীবত হল কারো বিষয়ে তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তার কানে গেলে সে কষ্ট পাবে। যদিও সেটা সত্য হয়। এই গীবতকে আল্লাহ তাআলা কুরআন কারীমে মৃত ভাইয়ের গোশত খাওয়া বলেছেন:

أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فگروه

তোমরা কি চাও মৃত ভাইয়ের গোশত খাবে? এটা ঘৃণ্য কাজ (সূরা হুজুরাত, আয়াত ১২) । ঠিক তেমনি গীবত করা, অনুপস্থিত ব্যক্তির বদনাম করা, এটা মৃত ভাইয়ের গোশত খাওয়া। এখন আপনি কল্পনা করেন, হালাল টাকা দিয়ে হালাল গরু জবাই করে ঘরে রান্না করে রেখেছেন। রোযার চেতনায় আপনি ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও খাচ্ছেন। কিন্তু আপনি মরা ভাইয়ের গোশত খাচ্ছেন। এটা কত ঘৃণ্য কাজ! এজন্য গীবত করলে রোযার যে স্পিচুয়ালিটি, ছওয়াব, সব নষ্ট হয়ে যায়। তবে যেহেতু তিনি পানাহার থেকে এবং কামাচার থেকে বিরত থেকেছেন তাই ফরটা আদায় হয়ে যাবে। কিন্তু ছওয়াব এবং সকল রকমের বরকত থেকে তিনি বঞ্চিত হবেন।