hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৪

প্রশ্ন-১৮১: চাঁদ দেখা কি জরুরি?

উত্তরঃ জি, জরুরি। রাসূলুল্লাহ (ﷺ) চাঁদ দেখার সাথে সিয়াম পালনকে জুড়ে দিয়েছেন। কাজেই মুসলিম উম্মাহ এই বিষয়টাকে ফরযে কেফায়া হিসেবে গণ্য করেছেন। কেউ না কেউ চাঁদ দেখবে, সাক্ষ্য দেবে। সাক্ষ্য রাষ্ট্র যখন গ্রহণ করবে তখন সবাই সিয়াম পালন করবে। এটা রাসূলুল্লাহ (ﷺ) এর বিভিন্ন হাদীস থেকে আমরা জানতে পারি। কাজেই এই ব্যাপারে অবহেলা করা, শুধুমাত্র পঞ্জিকার উপর নির্ভর করা রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশনার সাথে সাংঘর্ষিক।