hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৫

প্রশ্ন-৬২: আমরা ছয় বোন। আমাদের কোনো ভাই নেই। যদি আমাদের বাবা ইন্তেকাল করেন আমরা কি মাটি দিতে পারব?

উত্তর: মেয়েদের জন্য গোরস্থানে যাওয়ায় রাসূল (ﷺ) আপত্তি করতেন। তবে জানাযায় শরিক হওয়ার অনুমোদন আছে। আপনারা গোরস্থানে গিয়ে মাটি দেয়ায় শরিক হবেন এটা রাসূল (ছ) অনুমোদন করতেন না। আপত্তি করতেন। কাজেই এটা থেকে বিরত থাকা দরকার। আপনাদের স্বামীরা, আপনাদের সন্তানেরা আপনার বাবার দান কাফনে শরিক হবেন। তবে মেয়েদের জন্য সুযোগ থাকলে জানাযার সালাতে শরিক হওয়ার অনুমতি আছে।